Anarul Islam
সংক্ষিপ্ত প্রশ্ন HSC ICT ৩য় অধ্যায় ANARUL SIR
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
📖 সংখ্যা পদ্ধতি রূপান্তর - সম্পূর্ণ সূচিপত্র
| ১. দশমিক থেকে বাইনারি | পড়ুন |
| ২. দশমিক থেকে অক্টাল | পড়ুন |
| ৩. দশমিক থেকে হেক্সাডেসিমেল | পড়ুন |
| ৪. বাইনারি থেকে দশমিক | পড়ুন |
| ৫. বাইনারি থেকে অক্টাল | পড়ুন |
| ৬. বাইনারি থেকে হেক্সাডেসিমেল | পড়ুন |
| ৭. অক্টাল থেকে দশমিক | পড়ুন |
| ৮. অক্টাল থেকে বাইনারি | পড়ুন |
| ৯. অক্টাল থেকে হেক্সাডেসিমেল | পড়ুন |
| ১০. হেক্সাডেসিমেল থেকে দশমিক | পড়ুন |
| ১১. হেক্সাডেসিমেল থেকে বাইনারি | পড়ুন |
| ১২. হেক্সাডেসিমেল থেকে অক্টাল | পড়ুন |
| ১৩. প্রশ্ন-উত্তর | পড়ুন |
| ১৪. 2's Complement এর অংক | পড়ুন |
| ১৫. যোগ-বিয়োগ | পড়ুন |
| ১৬. কোড (BCD, ASCII) | পড়ুন |
বোর্ডে আসা প্রশ্নসমুহ
১. সংখ্যা পদ্ধতি কী? [ম-২৩: ব-১৭; মা-১৬]
কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যাপদ্ধতি বলে।
The method of writing or expressing any number is called number system.
২. অংক বা ডিজিট (Digit) কী?
সংখ্যা তৈরির ক্ষুদ্রতম একক হচ্ছে অংক। কোনো সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে অংক বা ডিজিট বলে। যেমন- ০, ১, ২, ৩, ৪, ৫।
The smallest unit of number formation is called a digit. The symbolic or basic signs used to write and express a number system are called digits. For example - 0, 1, 2, 3, 4, 5.
৩. পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি (Positional Number System) কী?
যে সংখ্যা পদ্ধতিতে চিহ্ন বা প্রতীক কোন অবস্থানে ব্যবহার করা হচ্ছে তার উপর মান নির্ভর করে, সে পদ্ধতি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি।
The number system in which the value depends on the position where the sign or symbol is used is called Positional Number System.
৪. নন-পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি (Non-Positional Number System) কী?
যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতীকগুলোর কোনো স্থানীয় মান থাকে না, শুধুমাত্র প্রতীকের মান দ্বারা সংখ্যার মান নির্ধারণ করা হয় তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে।
The number system in which the symbols used have no local value, and the value of the number is determined only by the value of the symbol, is called Non-Positional Number System.
৫. রেডিক্স পয়েন্ট (Radix Point) কী?
রেডিক্স পয়েন্ট হলো একটি চিহ্ন (.) যা পজিশনাল সংখ্যার পূর্ণাংশ এবং ভগ্নাংশ আলাদা করতে ব্যবহার করা হয়।
Radix Point is a symbol (.) used to separate the integer and fractional parts of a positional number.
৬. বাইনারি সংখ্যা পদ্ধতি (Binary Number System) কী?
যে সংখ্যা পদ্ধতিতে ০ ও ১ এই দুইটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়।
The number system in which only two symbols or signs 0 and 1 are used is called Binary Number System.
৭. বিট (Binary Digit) কী?
বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ ও ১ এই দুটি মৌলিক চিহ্নকে বিট বলে। ১০১ সংখ্যাটিতে ৩ টি বিট আছে।
In Binary Number System, the two basic symbols 0 and 1 are called bits. The number 101 has 3 bits.
৮. বাইট কী?
৮ বিটের গ্রুপ নিয়ে গঠিত হয় এক বাইট।
A group of 8 bits forms one byte.
৯. সংখ্যা পদ্ধতির বেজ (Base of Number System) কী?
কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক চিহ্ন বা অংক ব্যবহার করা হয় তার সমষ্টিকে বলা হয় ঐ সংখ্যা পদ্ধতির বেজ। যেমন বাইনারির বেজ ২, দশমিকের বেজ ১০, অক্টালের বেজ ৮, হেক্সাডেসিমেলের বেজ ১৬।
The sum of the basic symbols or digits used in a number system is called the base of that system. For example, base of binary is 2, decimal is 10, octal is 8, hexadecimal is 16.
১০. চিহ্নযুক্ত সংখ্যা / সাইন্ড নম্বর (Signed Number) কী?
যখন কোনো সংখ্যার পূর্বে ধনাত্মক (+) বা ঋণাত্মক (-) চিহ্ন থাকে তখন সে সংখ্যাকে চিহ্নযুক্ত সংখ্যা বলে। ০ কে ধনাত্মক এবং ১ কে ঋণাত্মক বলে বিবেচনা করা হয়।
When a number has a positive (+) or negative (-) sign before it, it is called a signed number. 0 is considered positive and 1 is considered negative.
১১. ১ এর পরিপূরক (1's Complement) কী?
০ এর জায়গায় ১ এবং ১ এর জায়গায় ০ বসিয়ে যে মান পাওয়া যায় তাকে ১ এর পরিপূরক বলে। ১০১০০১০০ এর ১ এর পরিপূরকের মান হলো ০১০১১০১১।
The value obtained by putting 1 in place of 0 and 0 in place of 1 is called 1's Complement. The 1's Complement of 10100100 is 01011011.
১২. ২ এর পরিপূরক (2's Complement) কী?
১ এর পরিপূরকের সাথে ১ যোগ করে যে মান পাওয়া যায় তাকে ২ এর পরিপূরক বলে। অন্যথায়, কম্পিউটার সরাসরি বিয়োগ করতে পারে না, যোগের মাধ্যমে বিয়োগের কাজ সম্পন্ন করে, যে প্রক্রিয়ায় কাজ টা করে তাকে ২ এর পরিপূরক বলে।
The value obtained by adding 1 to the 1's Complement is called 2's Complement. Computer cannot subtract directly, it does subtraction through addition, the process is called 2's Complement.
১৩. কোড (Code) কী?
ডিজিটাল ডিভাইসে বিভিন্ন বর্ণ, অংক, সংখ্যা, প্রতীক বা বিশেষ চিহ্নকে উপস্থাপনের জন্য যেসকল অদ্বিতীয় বিট বিন্যাস ব্যবহৃত হয়, তাকে কোড বলে।
The unique bit patterns used to represent various letters, digits, numbers, symbols or special signs in digital devices are called Code.
১৪. বিসিডি কোড (Binary Coded Decimal) কী?
ডেসিমেল সংখ্যার প্রতিটি অংককে ৪ বিট দ্বারা প্রতিস্থাপন করার পর প্রাপ্ত কোডকে বিসিডি কোড বলে।
The code obtained after replacing each digit of a decimal number with 4 bits is called BCD Code.
১৫. অ্যাসকি কোড (American Standard Code for Information Interchange) কী?
অ্যাসকি হলো ৭/৮ বিটের আলফানিউমেরিক কোড যার মাধ্যমে ইংরেজি ও রোমান সংখ্যার বর্ণ ও চিহ্নযুক্তকে ডিজিটাল ডিভাইসে অদ্বিতীয়ভাবে উপস্থাপন করা যায়।
ASCII is a 7/8 bit alphanumeric code through which English and Roman alphabets and symbols can be uniquely represented in digital devices.
১৬. ইউনিকোড (Universal Code) কী?
ইউনিকোড হলো মাল্টিবাইট আলফানিউমেরিক কোড যার মাধ্যমে পৃথিবীর সকল ভাষার বর্ণ ও চিহ্নসমূহকে ডিজিটাল ডিভাইসে অদ্বিতীয়ভাবে উপস্থাপন করা যায়।
Unicode is a multibyte alphanumeric code through which characters and symbols of all languages of the world can be uniquely represented in digital devices.
১৭. দশমিক সংখ্যা পদ্ধতি কী? What is Decimal Number System? [ঢাকা বোর্ড ২০২৩]
যে সংখ্যা পদ্ধতিতে ০ থেকে ৯ পর্যন্ত দশটি প্রতীক ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে।
The number system which uses ten symbols from 0 to 9 is called Decimal Number System.
১৮. অক্টাল সংখ্যা পদ্ধতি কী? What is Octal Number System? [রাজশাহী বোর্ড ২০২৩]
যে সংখ্যা পদ্ধতিতে ০ থেকে ৭ পর্যন্ত আটটি প্রতীক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে।
The number system which uses eight symbols from 0 to 7 is called Octal Number System.
১৯. হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কী? What is Hexadecimal Number System? [ঢাকা বোর্ড ২০২৪]
যে সংখ্যা পদ্ধতিতে ০ থেকে ৯ এবং A থেকে F পর্যন্ত ষোলটি প্রতীক ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে।
The number system which uses sixteen symbols 0 to 9 and A to F is called Hexadecimal Number System.
২০. MSB কী? What is MSB? [যশোর বোর্ড ২০২৩]
Most Significant Bit, বাইনারি সংখ্যার সবচেয়ে বাম দিকের বিটকে MSB বলে।
Most Significant Bit, leftmost bit of binary number is called MSB.
২১. LSB কী? What is LSB? [ঢাকা বোর্ড ২০২২]
Least Significant Bit, বাইনারি সংখ্যার সবচেয়ে ডান দিকের বিটকে LSB বলে।
Least Significant Bit, rightmost bit of binary number is called LSB.
২২. নিবল কী? What is Nibble? [বরিশাল বোর্ড ২০২৩]
৪ বিটের গ্রুপকে নিবল বলে, ১ বাইট = ২ নিবল।
Group of 4 bits is called Nibble, 1 Byte = 2 Nibble.
২৩. বুলিয়ান অ্যালজেবরা কী? What is Boolean Algebra? [সকল বোর্ড ২০২৩]
যে অ্যালজেবরায় শুধু ০ ও ১ নিয়ে কাজ করা হয় তাকে বুলিয়ান অ্যালজেবরা বলে।
Algebra which deals with only 0 and 1 is called Boolean Algebra.
২৪. লজিক গেট কী? What is Logic Gate? [ঢাকা বোর্ড ২০২৪]
যে ডিজিটাল সার্কিট যুক্তিভিত্তিক কাজ করে তাকে লজিক গেট বলে।
Digital circuit which works logically is called Logic Gate.
২৫. AND গেট কী? What is AND Gate? [রাজশাহী বোর্ড ২০২৪]
যে গেটে সবগুলো ইনপুট ১ হলে আউটপুট ১ হয় তাকে AND গেট বলে।
Gate where output is 1 when all inputs are 1 is called AND Gate.
২৬. OR গেট কী? What is OR Gate? [যশোর বোর্ড ২০২৪]
যে গেটে যেকোনো একটি ইনপুট ১ হলে আউটপুট ১ হয় তাকে OR গেট বলে।
Gate where output is 1 when any input is 1 is called OR Gate.
২৭. NOT গেট কী? What is NOT Gate? [চট্টগ্রাম বোর্ড ২০২৩]
যে গেটে ইনপুটের বিপরীত আউটপুট পাওয়া যায় তাকে NOT গেট বলে।
Gate where output is opposite of input is called NOT Gate.
২৮. NAND গেট কী? What is NAND Gate? [ঢাকা বোর্ড ২০২৩]
AND গেটের সাথে NOT গেটের সমন্বয়ে গঠিত গেটকে NAND গেট বলে।
Combination of AND and NOT gate is called NAND Gate.
২৯. NOR গেট কী? What is NOR Gate? [সিলেট বোর্ড ২০২৩]
OR গেটের সাথে NOT গেটের সমন্বয়ে গঠিত গেটকে NOR গেট বলে।
Combination of OR and NOT gate is called NOR Gate.
৩০. XOR গেট কী? What is XOR Gate? [বরিশাল বোর্ড ২০২২]
বেজোড় সংখ্যক ১ ইনপুট থাকলে আউটপুট ১ হয় এমন গেটকে XOR গেট বলে।
Gate where output is 1 for odd number of 1 inputs is called XOR Gate.
৩১. XNOR গেট কী? What is XNOR Gate? [ময়মনসিংহ বোর্ড ২০২৩]
XOR গেটের সাথে NOT গেটের সমন্বয়ে গঠিত গেটকে XNOR গেট বলে।
Combination of XOR and NOT gate is called XNOR Gate.
৩২. সত্যক সারণি কী? What is Truth Table? [যশোর বোর্ড ২০২২]
লজিক গেটের ইনপুট ও আউটপুটের সকল সম্ভাব্য অবস্থা যে সারণিতে দেখানো হয় তাকে সত্যক সারণি বলে।
Table showing all possible input-output states of logic gate is called Truth Table.
৩৩. এনকোডার কী? What is Encoder? [ঢাকা বোর্ড ২০২৪]
যে ডিজিটাল সার্কিট মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে।
Digital circuit which converts human language to computer language is called Encoder.
৩৪. ডিকোডার কী? What is Decoder? [রাজশাহী বোর্ড ২০২৩]
যে ডিজিটাল সার্কিট কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার বলে।
Digital circuit which converts computer language to human language is called Decoder.
৩৫. অ্যাডার কী? What is Adder? [চট্টগ্রাম বোর্ড ২০২৪]
যে ডিজিটাল সার্কিট যোগের কাজ করে তাকে অ্যাডার বলে।
Digital circuit which performs addition is called Adder.
৩৬. ফ্লিপ-ফ্লপ কী? What is Flip-Flop? [সকল বোর্ড ২০২৪]
এক বিট তথ্য সংরক্ষণকারী মেমরি উপাদানকে ফ্লিপ-ফ্লপ বলে।
Memory element storing one bit is called Flip-Flop.
৩৭. রেজিস্টার কী? What is Register? [যশোর বোর্ড ২০২৩]
কতগুলো ফ্লিপ-ফ্লপের সমন্বয়ে গঠিত সার্কিট যা তথ্য অস্থায়ীভাবে সংরক্ষণ করে তাকে রেজিস্টার বলে।
Circuit of flip-flops that stores data temporarily is called Register.
৩৮. গ্রে কোড কী? What is Gray Code? [ঢাকা বোর্ড ২০২১]
যে কোডে পরপর দুটি সংখ্যার মধ্যে শুধু একটি বিট পরিবর্তন হয় তাকে গ্রে কোড বলে।
Code where only one bit changes between two consecutive numbers is called Gray Code.
৩৯. ইউনিভার্সাল গেট কী? What is Universal Gate? [সকল বোর্ড ২০২৪]
যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে ইউনিভার্সাল গেট বলে, NAND ও NOR ইউনিভার্সাল গেট।
Gate by which all gates can be implemented is called Universal Gate, NAND and NOR are Universal Gates.
৪০. ডি-মরগানের উপপাদ্য কী? What is De Morgan's Theorem? [যশোর বোর্ড ২০২৪]
বুলিয়ান অ্যালজেবরার দুটি উপপাদ্য যা AND ও OR এর মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে ডি-মরগানের উপপাদ্য বলে।
Two theorems of Boolean Algebra which establish relation between AND and OR are called De Morgan's Theorem.
৪১. প্যারিটি বিট কী? What is Parity Bit? [বরিশাল বোর্ড ২০২৩]
ভুল শনাক্তকরণের জন্য মূল ডেটার সাথে অতিরিক্ত যে বিট যোগ করা হয় তাকে প্যারিটি বিট বলে।
Extra bit added with original data for error detection is called Parity Bit.
৪২. EBCDIC কোড কী? What is EBCDIC Code? [চট্টগ্রাম বোর্ড ২০২২]
Extended Binary Coded Decimal Interchange Code, ৮ বিটের কোড যা IBM মেইনফ্রেমে ব্যবহৃত হয়।
Extended Binary Coded Decimal Interchange Code, 8-bit code used in IBM mainframe.
৪৩. হাফ-অ্যাডার কী? What is Half Adder? [ঢাকা বোর্ড ২০২৩]
যে অ্যাডার দুটি বিট যোগ করে তাকে হাফ-অ্যাডার বলে।
Adder which adds two bits is called Half Adder.
৪৪. ফুল-অ্যাডার কী? What is Full Adder? [রাজশাহী বোর্ড ২০২৩]
যে অ্যাডার দুটি বিট ও পূর্বের ক্যারি যোগ করে তাকে ফুল-অ্যাডার বলে।
Adder which adds two bits and previous carry is called Full Adder.
৪৫. মিনটার্ম কী? What is Minterm? [সিলেট বোর্ড ২০২২]
সত্যক সারণিতে যে টার্মে আউটপুট ১ হয় তাকে মিনটার্ম বলে।
Term in truth table where output is 1 is called Minterm.
অতিরিক্ত গুরুত্বপূর্ণ ১৫টি প্রশ্ন (সিলেবাস থেকে বানানো। কিন্তু MCQ/CQ তে লাগে)
৪৬. ম্যাক্সটার্ম কী? What is Maxterm?
সত্যক সারণিতে যে টার্মে আউটপুট ০ হয় তাকে ম্যাক্সটার্ম বলে।
Term in truth table where output is 0 is called Maxterm.
৪৭. কাউন্টার কী? What is Counter?
যে ডিজিটাল সার্কিট গণনার কাজ করে তাকে কাউন্টার বলে।
Digital circuit which counts is called Counter.
৪৮. ওভারফ্লো কী? What is Overflow?
রেজিস্টারের ধারণ ক্ষমতার চেয়ে বড় মান এলে যে ত্রুটি হয় তাকে ওভারফ্লো বলে।
Error occurring when value exceeds register capacity is called Overflow.
৪৯. মৌলিক গেট কয়টি? How many Basic Gates?
৩টি - AND, OR, NOT।
3 - AND, OR, NOT.
৫০. আলফানিউমেরিক কোড কী? What is Alphanumeric Code?
যে কোডে বর্ণ, অংক ও প্রতীক থাকে তাকে আলফানিউমেরিক কোড বলে, যেমন ASCII।
Code containing letters, digits and symbols is called Alphanumeric Code, like ASCII.
৫১. লজিক ফাংশন কী? What is Logic Function?
ইনপুট ও আউটপুটের মধ্যে যে সম্পর্ক তাকে লজিক ফাংশন বলে।
Relation between input and output is called Logic Function.
৫২. বাইনারি যোগের নিয়ম কী? Rule of Binary Addition?
০+০=০, ০+১=১, ১+০=১, ১+১=১০, ১+১+১=১১
0+0=0, 0+1=1, 1+0=1, 1+1=10, 1+1+1=11
৫৩. দ্বৈত নীতি কী? What is Duality Principle?
AND কে OR এবং OR কে AND, ০ কে ১ এবং ১ কে ০ তে পরিবর্তন করাকে দ্বৈত নীতি বলে।
Changing AND to OR and OR to AND, 0 to 1 and 1 to 0 is called Duality Principle.
৫৪. কমপ্লিমেন্ট কী? What is Complement?
০ এর কমপ্লিমেন্ট ১ এবং ১ এর কমপ্লিমেন্ট ০।
Complement of 0 is 1 and complement of 1 is 0.
৫৫. ক্যানোনিকাল ফর্ম কী? What is Canonical Form?
মিনটার্ম ও ম্যাক্সটার্ম আকারে প্রকাশিত লজিক ফাংশনকে ক্যানোনিকাল ফর্ম বলে।
Logic function expressed as minterm and maxterm is called Canonical Form.
৫৬. ৭ বিট ও ৮ বিট ASCII কী? What is 7-bit and 8-bit ASCII?
৭ বিটে ১২৮টি ও ৮ বিটে ২৫৬টি ক্যারেক্টার প্রকাশ করা যায়।
128 characters in 7-bit and 256 characters in 8-bit ASCII can be represented.
৫৭. ইউনিকোডের সুবিধা কী? Advantage of Unicode?
পৃথিবীর সকল ভাষার বর্ণ ও চিহ্ন প্রকাশ করা যায়।
Characters and symbols of all languages of the world can be expressed.
৫৮. BCD কোডের অসুবিধা কী? Disadvantage of BCD?
৪ বিটে ৬টি অবস্থা (১০১০-১১১১) অব্যবহৃত থাকে।
6 states (1010-1111) in 4 bits remain unused.
৫৯. বাইনারি থেকে গ্রে কোডে রূপান্তর কী? Binary to Gray Conversion?
MSB ঠিক রেখে পরবর্তী বিটের সাথে XOR করে গ্রে কোড পাওয়া যায়।
Keeping MSB same and XORing with next bit gives Gray Code.
৬০. লজিক গেটে কয়টি ইনপুট থাকতে পারে? How many inputs in Logic Gate?
দুই বা ততোধিক ইনপুট থাকতে পারে, আউটপুট একটি।
Two or more inputs can be there, output is one.
১ম অধ্যায়
২য় অধ্যায়
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, আপনার একটি কমেন্ট আমাদেরকে আরও ভালো লিখতে উৎসাহিত করে। কোনো প্রশ্ন থাকলে Whatsapp এ যোগাযোগ করুন।