Anarul Islam

Paragraph for SSC HSC Honour's Degree, Eight

📚 Anarul Sir এর সকল সূচিপত্র 📘 HSC Text Book Analysis 📗 SSC Text Book Analysis 📕 HSC All Board Question 📝 Paragraph List এখানে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত অধ্যায়ে যান  আপনার ছবির Paragraph No-1 এর সব বাক্য **It goes without saying that** ইট গোজ উইদাউট সেয়িং দ্যাট এটা বলার অপেক্ষা রাখে না যে **There is no room for doubt that** দেয়ার ইজ নো রুম ফর ডাউট দ্যাট সন্দেহের কোন অবকাশ নেই যে **There is no controversy over the fact that** দেয়ার ইজ নো কন্ট্রোভার্সি ওভার দ্য ফ্যাক্ট দ্যাট এ বিষয়ে কোন মতভেদ নেই যে **We all know that** উই অল নো দ্যাট আমরা সবাই জানি যে **It is known to all that** ইট ইজ নোন টু অল দ্যাট একথা সবাই জানে যে **Before discussing (topic) the thing which has to be mentioned at first is...** বিফোর ডিসকাসিং টপিক দ্য থিং হুইচ হ্যাজ টু বি মেনশন্ড অ্যাট ফার্স্ট ইজ টপিক সম্পর্কে আলোচনার পূর্বে প্রথমে যে কথাটি উল্লেখ করতে হবে তা হলো **The most important aspect of (topic) which has the discussion becomes incomplete is its effect upon ...

কোণ কি, কোণের প্রকারভেদ





কোণ কি? What is an Angle?

দুটি রশ্মি একটি সাধারণ বিন্দু থেকে শুরু হয়ে যে আকৃতি তৈরি করে তাকে কোণ বলে। (Two rays starting from a common point form a figure called an angle.)যেখান থেকে রশ্মি দুটি শুরু হয় তাকে শীর্ষবিন্দু বলে। (The point where the two rays start is called the Vertex.)রশ্মি দুটিকে কোণের বাহু বলে। (The two rays are called the Arms of the angle.)

অথবা

জ্যামিতিতে, দুটি রশ্মি একই প্রান্তবিন্দু থেকে সৃষ্টি হয়ে ভিন্ন দিকে চলতে শুরু করলে তাদের মিলিত স্থানে যে আকৃতি বা জ্যামিতিক ক্ষেত্র তৈরি হয়, তাকে কোণ বলে। (In geometry, when two rays start from the same endpoint and go in different directions, the shape or geometric figure formed at their meeting point is called an angle.) যে বিন্দু থেকে রশ্মি দুটি শুরু হয়, তাকে কোণের শীর্ষবিন্দু (Vertex) বলে। (The point from which the two rays start is called the vertex of the angle.) যে দুটি রেখা বা রশ্মি মিলে কোণ তৈরি করে, তাদেরকে কোণের বাহু বলে। (The two lines or rays that form the angle are called the arms of the angle.)


কোণের একক কি? What is the unit of Angle?

কোণের প্রধান একক হলো ডিগ্রি। (The main unit of angle is Degree.) একে ° চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। (It is expressed by the symbol °.)

এক সমকোণ সমান ৯০ ডিগ্রি। (One right angle is equal to 90 Degree.)

উচ্চতর গণিতে কোণের একক হলো রেডিয়ান। (In higher mathematics, the unit of angle is Radian.) ১৮০ ডিগ্রি সমান π রেডিয়ান। (180 Degree is equal to π Radian.)

আরেকটি একক হলো গ্রেড। (Another unit is Gradian.) এক সমকোণ সমান ১০০ গ্রেড। (One right angle is equal to 100 Gradian.)


বুঝার সুবিধার্তে কোণকে ২ ভাগে ভাগ করা যায়।

১. Single 2. Couple


ক) Single কোণ - ৫ প্রকার

১. সূক্ষ্মকোণ - Acute Angle

যে কোণের পরিমাপ ০° থেকে বড় কিন্তু ৯০° থেকে ছোট, তাকে সূক্ষ্মকোণ বলে।



২. সমকোণ - Right Angle

যে কোণের পরিমাপ ঠিক ৯০° তাকে সমকোণ বলে। লম্ব রেখা সমকোণ তৈরি করে। চিহ্ন ∟ দিয়ে বোঝানো হয়।



৩. স্থূলকোণ - Obtuse Angle

কোণের পরিমাপ ৯০° থেকে বড় কিন্তু ১৮০° থেকে ছোট। সমকোণ থেকে বড়, সরলকোণ থেকে ছোট।



৪. সরলকোণ - Straight Angle

কোণের পরিমাপ ঠিক ১৮০°। দেখতে একটা সরলরেখার মতো। দুটি সমকোণের সমান। একটা সোজা রাস্তা, ঘড়ির ৬টার কাঁটা।



৫. প্রবৃদ্ধ কোণ - Reflex Angle

: যে কোণের পরিমাপ ১৮০° থেকে বড় কিন্তু ৩৬০° থেকে ছোট। সরলকোণের চেয়ে বড়, পূর্ণকোণের চেয়ে ছোট।




খ) Couple কোণ - ৬ প্রকার


৬. পূরক কোণ - Complementary Angle

দুটি কোণের যোগফল ৯০° হলে, একটি অপরটির পূরক কোণ। উদাহরণ: ৩০° এর পূরক ৬০°


৭. সম্পূরক কোণ - Supplementary Angle

দুটি কোণের যোগফল ১৮০° হলে, একটি অপরটির সম্পূরক। উদাহরণ ১১০° এর সম্পূরক ৭০°


৮. বিপ্রতীপ কোণ - Vertically Opposite Angle

দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয়, তার বিপরীত কোণগুলোকে বিপ্রতীপ কোণ বলে। বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান।


৯. সন্নিহিত কোণ - Adjacent Angle

দুটি কোণের একই শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকলে তাদের সন্নিহিত কোণ বলে। :পাশাপাশি থাকে, ভেতরে ফাঁকা থাকে না।


১০. একান্তর কোণ - Alternate Angle

দুটি সমান্তরাল রেখাকে একটি ছেদক ছেদ করলে ছেদকের বিপরীত পাশের কোণগুলো একান্তর কোণ। দেখতে ইংরেজি Z অক্ষরের মতো হয়। একান্তর কোণ সমান হয়।



১১. অনুরূপ কোণ - Corresponding Angle

দুটি সমান্তরাল রেখাকে একটি ছেদক ছেদ করলে ছেদকের একই পাশে অনুরূপ অবস্থানে যে কোণ থাকে। দেখতে ইংরেজি F অক্ষরের মতো হয়। অনুরূপ কোণ সমান হয়।




১২. সহ-স্থিত কোণ - Co-interior Angle

১৩. কেন্দ্রস্থ কোণ - Central Angle

১৪. বৃত্তস্থ কোণ - Inscribed Angle

১৫. পরিধিস্থ কোণ - Circumferential Angle

১৬. অর্ধবৃত্তস্থ কোণ - Angle in a Semicircle

১৭. স্পর্শক ও জ্যা দ্বারা উৎপন্ন কোণ - Angle between Tangent and Chord

১৮. বহিঃস্থ কেন্দ্রিক কোণ - Excentral Angle

১৯. অন্তঃকেন্দ্রিক কোণ - Incentral Angle

২০. ভরকেন্দ্রিক কোণ - Centroidal Angle

২১. লম্ব-কেন্দ্রিক কোণ - Orthocentric Angle

২২. চতুর্ভুজের কোণ - Quadrilateral Angle

২৩. বহুভুজের কোণ - Polygon Angle

Single কোণ



Couple কোণ




বিপ্রতীপ, একান্তর ও অনুরুপ কোণ



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Grammar ব্যাকরণ

Verb ক্রিয়া

HSC ICT 1ম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন উত্তর | Board Question + নতুন AI 2026