Anarul Islam

Paragraph for SSC HSC Honour's Degree, Eight

📚 Anarul Sir এর সকল সূচিপত্র 📘 HSC Text Book Analysis 📗 SSC Text Book Analysis 📕 HSC All Board Question 📝 Paragraph List এখানে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত অধ্যায়ে যান  আপনার ছবির Paragraph No-1 এর সব বাক্য **It goes without saying that** ইট গোজ উইদাউট সেয়িং দ্যাট এটা বলার অপেক্ষা রাখে না যে **There is no room for doubt that** দেয়ার ইজ নো রুম ফর ডাউট দ্যাট সন্দেহের কোন অবকাশ নেই যে **There is no controversy over the fact that** দেয়ার ইজ নো কন্ট্রোভার্সি ওভার দ্য ফ্যাক্ট দ্যাট এ বিষয়ে কোন মতভেদ নেই যে **We all know that** উই অল নো দ্যাট আমরা সবাই জানি যে **It is known to all that** ইট ইজ নোন টু অল দ্যাট একথা সবাই জানে যে **Before discussing (topic) the thing which has to be mentioned at first is...** বিফোর ডিসকাসিং টপিক দ্য থিং হুইচ হ্যাজ টু বি মেনশন্ড অ্যাট ফার্স্ট ইজ টপিক সম্পর্কে আলোচনার পূর্বে প্রথমে যে কথাটি উল্লেখ করতে হবে তা হলো **The most important aspect of (topic) which has the discussion becomes incomplete is its effect upon ...

Auxiliary verb Helping Verb সাহায্যকারী ক্রিয়া

 Auxiliary Verb মানে সাহায্যকারী Verb। মূল Verb কে Tense, Negative, Question বানাতে সাহায্য করে।

Auxiliary Verb এমন একটি Verb যা ক্রিয়ার কাল বা ভাব প্রকাশ করতে Principal Verb কে সাহায্য করে সেজন্য একে সাহায্যকারী ক্রিয়া বা Helping Verb ও বলে। An Auxiliary Verb is one which helps a principal verb to form a tense or mood or voice. Hence it is also called a Helping Verb.

Auxiliary Verb মোট ২৪ টি

am, is, are, was, were, have, has, had, do, does, did, can, could, may, might, shall, should, will, would, must, ought to, need, dare, used to


Auxiliary Verb দুই ভাগে বিভক্ত

১. Primary Auxiliary / Tense Auxiliary

২. Modal Auxiliary

Primary Auxiliary কে তিন ভাগে ভাগ করা যায়।

1. Do verb : do, does, did

2. Have verb : have, has, had

3. Be verb : am, is, are, was, were (be, being, been)

এরা Main verb হিসেবেও বসতে পারে। যেমন- 

I am a student.

She had a cow.

They did it.


Modal Auxiliary গুলো হলো:- 

can, could, may, might, shall, should, will, would, must, ought to, need, dare, used to

এদের পর সবসময় base form (V1) বসে। কখনো s/es যোগ হয় না।

*Core 9 টি:* can, could, may, might, shall, should, will, would, must

*Marginal 2 টি:* ought to, need, dare

 Semi-Modal / Semi-Auxiliary - আধা সাহায্যকারী

Modal + Primary এর মতো কাজ করে।

have to, has to, had to, used to, be going to, be about to, had better, would rather

এগুলো পরে সবসময় verb1 বসে। Example: 

I have to go. I used to play cricket.

Auxiliary Verb এর কাজ

১. Main verb কে সাহায্য করা।

He will go.  She was making tea.

২. Negative গঠনে সাহায্য করা

He loves me.

Negative হবে He does not hate me (without change) অথবা He does not love me.

Negative করলে ঐ sentence এর verb সবসময় verb1 এ লিখতে হবে।

৩. প্রশ্ন তৈরিতে সাহায্য করা

He goes to school.

Does he go to school? অথবা, Does not he go to school?


মনে রাখবে চিরকালের জন্য,

Present Indefinite Tense এ do/ does বসে।  এবং Past Indefinite Tense এ did বসে।

🌹 Subject যদি 3rd person Singular Number হয়, তাহলে Does বসে।

এবং বাদবাকি সব ক্ষেত্রে do বসে।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Grammar ব্যাকরণ

Verb ক্রিয়া

HSC ICT 1ম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন উত্তর | Board Question + নতুন AI 2026