Anarul Islam
প্রচুরক নির্ণয় ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
প্রচুরক (Mode)
প্রদত্ত উপাত্তসমূহের মধ্যে যে মান সর্বাধিক বার উপস্থাপিত হয়, তাকে প্রচুরক বলে। [Mode is the value that appears most frequently in a data set.]
অথবা
"কোনো উপাত্তে যে সংখ্যা বা শ্রেণিটি সবচেয়ে বেশিবার থাকে বা যার গণসংখ্যা সর্বাধিক, তাকে প্রচুরক বলে।"[ In any data, the number or class that occurs most frequently or has the highest frequency is called the Mode.]
প্রচুরক মুলত দুই ধরণের।
১. উপাত্ত হতে প্রচুরক
২. সারণি হতে প্রচুরক
প্রচুরক (Mode) = যে সংখ্যাটা সবচেয়ে বেশিবার আছে। অর্থাৎ মানের গণসংখ্যা সবচেয়ে বেশি, সেটাই প্রচুরক।
উপাত্ত হতে প্রচুরক
প্রাথমিক আলোচনা (To interpret as private):
🏵️ প্রথমে উপাত্তগুলোকে মানের ক্রম অথবা উর্ধ্বক্রম অনুযায়ী সাজাতে হবে।
🏵️ তারপর দেখতে হবে, কোন উপাত্তটি বেশিবার আছে, যে উপাত্ত বেশিবার থাকবে সেটি উত্তর হবে।
প্রশ্ন: ২৩,১৭,১৯,২৮,১৫,২২,২৫,১৭,২০,২১,২৭ সংখ্যাগুলো প্রচুরক নির্ণয় কর।
সমাধান:
প্রদত্ত উপাত্ত: ২৩, ১৭, ১৯, ২৮, ১৫, ২২, ২৫, ১৭, ২০, ২১, ২৭
উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই:
১৫, ১৭, ১৭, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৫, ২৭, ২৮
এখানে ১৭ সংখ্যাটি ২ বার আছে, যা সর্বোচ্চ। বাকি সব সংখ্যা ১ বার করে আছে।
আমরা জানি, যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে সেটাই প্রচুরক।
∴ নির্ণেয় প্রচুরক = ১৭
সারণি হতে প্রচুরক
প্রাথমিক আলোচনা (To interpret as private):
🌹 প্রশ্নে যে টেবিল থাকবে সেটা দিয়েই উত্তর করতে হবে, বাড়তি টেবিলের প্রয়োজন নাই।
🌹 সর্বোচ্চ গণসংখ্যার লাইনকেই প্রচুরকের শ্রেণি বলা হয়।
🌹 L (Lower Limit) = প্রচুরক শ্রেণির শ্রেণিব্যপ্তির নিম্নসীমা বা ছোট সংখ্যাটিই L.
🌹fi= প্রচুরক শ্রেণির গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী গণসংখ্যার বিয়োগফলটাই f1.
🌹f2 = প্রচুরক শ্রেণির গণসংখ্যা থেকে তার পরবর্তী গণসংখ্যার বিয়োগফলটাই f1.
🌹 h (class interval/ height) : শ্রেণিব্যপ্তি
বিকল্প ভাষা
🌹সারণি থেকে প্রচুরক করতে হলে নতুন করে কোনো টেবিল আকা লাগবে না, প্রশ্নে যেভাবে আছে সেভাবে আকতে হবে।
🌹সবথেকে বেশি গণসংখ্যা যে লাইনে সেই লাইনটাই প্রচুরকের লাইন (প্রচুরক শ্রেণি)।
🌹L = প্রচুরক শ্রেণির নিম্নসীমা (Lower limit /Lower boundary of the Modal Class) মানে, যে শ্রেণিতে সবচেয়ে বেশি গণসংখ্যা (Highest Frequency) থাকে, সেই শ্রেণির শুরুর মানটাই হলো L
L = সর্বাধিক গণসংখ্যা (প্রচুরকের লাইন) বরাবর শ্রেণি ব্যপ্তির সর্বনিম্ন সংখ্যাটিই হলো L. [L= শ্রেণি ব্যপ্তির ছোট সংখ্যাটি (প্রচুরকের লাইনের)]
🌹fi (Frequency -1): প্রচুরক শ্রেণির গণসংখ্যা থেকে অর্থাৎ সব থেকে বড় গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী গণসংখ্যার বিয়োগফলটাই fi.
🌹f2 = প্রচুরক শ্রেণির গণসংখ্যা থেকে অর্থাৎ সব থেকে বড় গণসংখ্যা থেকে তার পরবর্তী গণসংখ্যার বিয়োগফলটাই f2.
🌹h [ শ্রেণী ব্যবধান বা Class Interval / Class Width] = ২০-৩০ এর শ্রেণি ব্যপ্তি/ শ্রেণিব্যবধান = ১০
প্রচুরক নির্ণয়
| শ্রেণি ব্যাপ্তি | ২৫-৩৪ | ৩৫-৪৪ | ৪৫-৫৪ | ৫৫-৬৪ | ৬৫-৭৪ | ৭৫-৮৪ | ৮৫-৯৪ |
|---|---|---|---|---|---|---|---|
| গণসংখ্যা | ৫ | ১০ | ১৫ | ২০ | ৩০ | ১৬ | ৪ |
সমাধান:
সর্বোচ্চ গণসংখ্যা ৩০, তাই প্রচুরক শ্রেণি = ৬৫-৭৪
অবিচ্ছিন্ন শ্রেণি = ৬৪.৫ - ৭৪.৫
প্রচুরক = L + {f1 / (f1 + f2)} × h
এখানে,
L = ৬৪.৫ (প্রচুরক শ্রেণির নিম্নসীমা)
f1 = প্রচুরক শ্রেণি ও তার পূর্ববর্তী শ্রেণির গণসংখ্যার পার্থক্য = ৩০ - ২০ = ১০
f2 = প্রচুরক শ্রেণি ও তার পরবর্তী শ্রেণির গণসংখ্যার পার্থক্য = ৩০ - ১৬ = ১৪
h = ১০
∴ প্রচুরক = ৬৪.৫ + {১০ / (১০ + ১৪)} × ১০
= ৬৪.৫ + (১০ / ২৪) × ১০
= ৬৪.৫ + ১০০ / ২৪
= ৬৪.৫ + ৪.১৬৭
= ৬৮.৬৭ (প্রায়)
বিচ্ছিন্ন ধরে (L=৬৫) করলে:
= ৬৫ + (১০/২৪)×১০ = ৬৯.১৭
প্রচুরক নির্ণয় [বিকল্প সুত্র]
| শ্রেণি ব্যাপ্তি | ২৫-৩৪ | ৩৫-৪৪ | ৪৫-৫৪ | ৫৫-৬৪ | ৬৫-৭৪ | ৭৫-৮৪ | ৮৫-৯৪ |
|---|---|---|---|---|---|---|---|
| গণসংখ্যা | ৫ | ১০ | ১৫ | ২০ | ৩০ | ১৬ | ৪ |
সমাধান:
এখানে সর্বোচ্চ গণসংখ্যা = ৩০
∴ প্রচুরক শ্রেণি = ৬৫ - ৭৪
যেহেতু শ্রেণিগুলো বিচ্ছিন্ন, তাই অবিচ্ছিন্ন করে নিই: ৬৪.৫ - ৭৪.৫
আমরা জানি, প্রচুরক নির্ণয়ের সূত্র:
Mo = L + {(f1 - f0) / (2f1 - f0 - f2)} × h
এখানে,
L = প্রচুরক শ্রেণির নিম্নসীমা = ৬৪.৫
f1 = প্রচুরক শ্রেণির গণসংখ্যা = ৩০
f0 = পূর্ববর্তী শ্রেণির গণসংখ্যা = ২০
f2 = পরবর্তী শ্রেণির গণসংখ্যা = ১৬
h = শ্রেণি ব্যবধান = ১০
∴ Mo = ৬৪.৫ + {(৩০ - ২০) / (২×৩০ - ২০ - ১৬)} × ১০
= ৬৪.৫ + {১০ / (৬০ - ৩৬)} × ১০
= ৬৪.৫ + (১০ / ২৪) × ১০
= ৬৪.৫ + ১০০ / ২৪
= ৬৪.৫ + ৪.১৬৬...
= ৬৮.৬৭ (প্রায়)
∴ নির্ণেয় প্রচুরক ৬৮.৬৭
বিঃদ্রঃ বিচ্ছিন্ন ধরে করলে L = ৬৫ ধরতে হবে, তখন প্রচুরক = ৬৫ + (১০/২৪)×১০ = ৬৯.১৭ (প্রায়)
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, আপনার একটি কমেন্ট আমাদেরকে আরও ভালো লিখতে উৎসাহিত করে। কোনো প্রশ্ন থাকলে Whatsapp এ যোগাযোগ করুন।