Anarul Islam
Preposition এর ব্যবহার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
Appropriate Preposition এর জন্য ▼
1. About (অ্যাবাউট) - প্রায়/ সম্বন্ধে/সম্পর্কে - He talked about me. সে আমার সম্পর্কে বলেছিল।
2. Across (অ্যাক্রস) - আড়াআড়িভাবে - He walked across the road. সে আড়াআড়িভাবে রাস্তা পার হয়েছিল।
3. Against (অ্যাগেইনস্ট) - বিরুদ্ধে - He went against his father. সে তার বাবার বিরুদ্ধে গিয়েছিল।
4. Alone (অ্যালোন) - একাকী - He lives alone. সে একাকী থাকে।
5. Along (অ্যালং) - বরাবর - They walked along the river. তারা নদীর বরাবর হেঁটেছিল।
6. Alongside (অ্যালংসাইড) - পাশাপাশি - The boat sailed alongside the ship. নৌকাটি জাহাজের পাশাপাশি চলছিল।
7. Aloof (অ্যালুফ) - দূরে বা দূরবর্তী - He stayed aloof from us. সে আমাদের থেকে দূরে ছিল।
8. Among (অ্যামং) - দুইয়ের অধিকের মধ্যে - He is among his friends. সে তার বন্ধুদের মধ্যে আছে।
9. Around (অ্যারাউন্ড) - চারপাশে - They sat around the table. তারা টেবিলের চারপাশে বসেছিল।
10. At (অ্যাট) - এ,তে - He is at home. সে বাড়িতে আছে।
11. Behind (বিহাইন্ড) - পিছনে - The school is behind my house. স্কুলটি আমার বাড়ির পিছনে।
12. Between (বিটুইন) - দুইয়ের মধ্যে - Divide it between you two. এটা তোমরা দুজনের মধ্যে ভাগ করো।
13. Beyond (বিয়ন্ড) - বাইরে/দূরে/ব্যতীত - The village is beyond the river. গ্রামটি নদীর ওপারে।
14. By (বাই) - দ্বারা/ দিয়ে - The book was written by him. বইটি তার দ্বারা লেখা হয়েছিল।
15. Despite (ডিসপাইট) - সত্ত্বেও - Despite rain, he came. বৃষ্টি সত্ত্বেও সে এসেছিল।
16. During (ডিউরিং) - সময়ে/ ধরিয়া - Don't talk during class. ক্লাস চলাকালীন কথা বলো না।
17. Except (এক্সেপ্ট) - ব্যতীত - Everyone came except him. সে ব্যতীত সবাই এসেছিল।
18. For (ফর) - জন্য - This gift is for you. এই উপহারটি তোমার জন্য।
19. From (ফ্রম) - থেকে - He came from Khulna. সে খুলনা থেকে এসেছিল।
20. In (ইন) - ভিতরে/মধ্যে - He is in the room. সে রুমের ভিতরে আছে।
21. Inside (ইনসাইড) - ভিতরের পাশে/ অভ্যন্তরে - Come inside the house. বাড়ির ভিতরে এসো।
22. Into (ইন্টু) - ভিতরের দিকে - He went into the room. সে রুমের ভিতরে গেল।
23. Like (লাইক) - মতো - He is like his father. সে তার বাবার মতো।
24. Near (নিয়ার) - নিকটে - My house is near the school. আমার বাড়ি স্কুলের নিকটে।
25. Of (অফ) - র,এর - This is the color of my shirt. এটি আমার শার্টের রং।
26. Off (অফ) - হইতে - He fell off the tree. সে গাছ থেকে পড়ে গেল।
27. Onto (অন্টু) - সম্মুখের দিকে - He jumped onto the table. সে টেবিলের উপরে লাফ দিল।
28. Out (আউট) - বাইরে - He went out. সে বাইরে গেল।
29. Out of (আউট অফ) - কোন কিছু থেকে - He came out of the room. সে রুম থেকে বাইরে এলো।
30. Outside (আউটসাইড) - বাইরে - Wait outside. বাইরে অপেক্ষা করো।
31. Per (পার) - প্রতি - The ticket is 100 taka per person. টিকিট প্রতি জন ১০০ টাকা।
32. Since (সিন্স) - কোন নির্দিষ্ট সময় থেকে - He has been here since morning. সে সকাল থেকে এখানে আছে।
33. Through (থ্রু) - মধ্য দিয়ে - The car sped through the jungle. গাড়িটি জঙ্গলের মধ্য দিয়ে দ্রুত গেল।
34. Throughout (থ্রুআউট) - সর্বাংশে/ সর্বব্যাপী - He worked throughout the night. সে সারারাত ধরে কাজ করেছিল।
35. To (টু) - দিকে/প্রতি - He went to school. সে স্কুলে গিয়েছিল।
36. Towards (টুওয়ার্ডস) - অভিমুখে - He is going towards Khulna. সে খুলনার দিকে যাচ্ছে।
37. Under (আন্ডার) - নিচে - The cat is under the table. বিড়ালটি টেবিলের নিচে আছে।
38. Unto (আন্টু) - দিকে/প্রতি - He prayed unto God. সে ঈশ্বরের প্রতি প্রার্থনা করল।
39. Up/Above/Over (আপ/অ্যাবাভ/ওভার) - উপরে - The fan is above my head. ফ্যানটি আমার মাথার উপরে আছে।
40. With (উইথ) - সাথে - I went with my father. আমি বাবার সাথে গিয়েছিলাম।
41. Within (উইদিন) - ভিতরে - Finish it within 2 hours. এটি ২ ঘন্টার ভিতরে শেষ করো।
42. Without (উইদাউট) - ব্যতিত/ ছাড়া - Don't go without me. আমাকে ছাড়া যেও না।
২য় ভাগ
1. Aboard - অ্যাবোর্ড - জাহাজ, ট্রেন, বা অন্যান্য যানবাহনের উপরে বা মধ্যে
We went aboard the ship.
আমরা জাহাজে উঠলাম।
2. After - আফটার - পরে
He came after lunch.
সে দুপুরের খাবারের পরে এলো।
3. Ahead - অ্যাহেড - সামনে
Go ahead.
সামনে যাও।
4. Alongside - অ্যালংসাইড - পাশাপাশি/ পার্শ্বে
The boat sailed alongside the ship.
নৌকাটি জাহাজের পাশাপাশি চলল।
5. Amid - অ্যামিড - মধ্যে/ অভ্যন্তরে
He stood amid the crowd.
সে ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল।
6. Amidst - অ্যামিডস্ট - ভিতরে/ অভ্যন্তরে
He was happy amidst his friends.
সে বন্ধুদের মধ্যে খুশি ছিল।
7. Amongst - অ্যামাংস্ট - মধ্যে/ অন্তরে/ ভিতর
He is amongst the best students.
সে সেরা ছাত্রদের মধ্যে একজন।
8. Apart - অ্যাপার্ট - দূরে/একদিকে
They live apart from each other.
তারা একে অপরের থেকে দূরে থাকে।
9. Aside - অ্যাসাইড - একধারে/তফাতে
He kept his phone aside.
সে তার ফোন একধারে রাখল।
10. Astride - অ্যাস্ট্রাইড - দু পা দুপাশে রেখে/ দু’পা ফাঁক করে রেখে
He sat astride the horse.
সে ঘোড়ার উপর দু পা দুপাশে রেখে বসল।
11. Barring - বারিং - ছাড়া/ ব্যতীত/ বাদে
Barring Rahim, all came.
রহিম ছাড়া সবাই এসেছিল।
12. Because of - বিকজ অফ - কারণে
We stayed home because of rain.
বৃষ্টির কারণে আমরা বাড়িতে ছিলাম।
13. Before - বিফোর - আগে/পূর্বে
Come before 10 am.
সকাল ১০টার আগে এসো।
14. Beside - বিসাইড - পাশে
He sat beside me.
সে আমার পাশে বসল।
15. Besides - বিসাইডস - ব্যতীত
Besides English, he knows Arabic.
ইংরেজি ছাড়াও সে আরবি জানে।
16. Circa - সার্কা - প্রায়
It was built circa 1900.
এটি প্রায় ১৯০০ সালে তৈরি হয়েছিল।
17. Concerning - কনসার্নিং - ব্যাপারে/ সম্বন্ধে
I have a question concerning your plan.
তোমার পরিকল্পনা সম্বন্ধে আমার প্রশ্ন আছে।
18. Considering - কনসিডারিং - ধরিলে
Considering his age, he is very active.
তার বয়স ধরলে সে খুব কর্মঠ।
19. In front of - ইন ফ্রন্ট অফ - সামনে
The school is in front of the mosque.
স্কুলটি মসজিদের সামনে।
20. In lieu of - ইন লিউ অফ - পরিবর্তে
He took leave in lieu of extra work.
সে অতিরিক্ত কাজের পরিবর্তে ছুটি নিল।
21. In spite of - ইন স্পাইট অফ - সত্ত্বেও
In spite of fever, he came.
জ্বর সত্ত্বেও সে এলো।
22. Including - ইনক্লুডিং - সহ/ সেই সঙ্গে/ যার মধ্যে অন্তর্ভুক্ত
Everyone including the teacher came.
শিক্ষক সহ সবাই এসেছিল।
23. Minus - মাইনাস - ব্যতিরেকে/ বিনা/ অভাবে
Five minus two is three.
পাঁচ বিয়োগ দুই তিন হয়।
24. Next to - নেক্সট টু - পরবর্তী/ পাশে
My house is next to the shop.
আমার বাড়ি দোকানের পাশে।
25. Notwithstanding - নটউইথস্ট্যান্ডিং - পরন্তু/ কিন্তু/ যদিও/ তথাপি/ অথচ/তবু
Notwithstanding the rain, we played.
বৃষ্টি সত্ত্বেও আমরা খেললাম।
26. On behalf of - অন বিহাফ অফ - পক্ষে
He spoke on behalf of all.
সে সবার পক্ষে কথা বলল।
27. Opposite - অপোজিট - প্রতিমুখে/ উল্টোদিকে
He lives opposite my house.
সে আমার বাড়ির উল্টোদিকে থাকে।
28. Past - পাস্ট - পরে/অতঃপর/ অতীত
He walked past my house.
সে আমার বাড়ির পাশ দিয়ে হেঁটে গেল।
29. Past - পাস্ট - তারপর/ অতীত/ অতঃপর
It is half past five.
এখন সাড়ে পাঁচটা বাজে।
30. Pending - পেন্ডিং - সময় ব্যাপিয়া/ মুলতবি
The decision is pending approval.
সিদ্ধান্তটি অনুমোদনের অপেক্ষায় আছে।
31. Plus - প্লাস - যুক্ত/ যোগে
Two plus two is four.
দুই যোগ দুই চার হয়।
32. Regarding - রিগার্ডিং - সম্বন্ধে/ বিষয়ে
I wrote a letter regarding the issue.
আমি বিষয়টি সম্বন্ধে চিঠি লিখেছি।
33. Round - রাউন্ড - চারিদিকে/ মোট/বৃত্তাকার
The earth is round.
পৃথিবী গোলাকার।
34. Save - সেভ - ব্যতিরেকে/ বাদে
All save one were present.
একজন বাদে সবাই উপস্থিত ছিল।
35. Till - টিল - পর্যন্ত/ অবধি
Wait till I come.
আমি না আসা পর্যন্ত অপেক্ষা করো।
36. Underneath - আন্ডারনিথ - উপরিতলের নিচে/ তলায়/ ভিতরে
The key is underneath the mat.
চাবিটি মাদুরের নিচে।
37. Unlike - আনলাইক - অসদৃশ/ ভিন্ন
Unlike him, I am punctual.
তার মতো না, আমি সময়নিষ্ঠ।
38. Until - আনটিল - অবধি/ পর্যন্ত
Wait until evening.
সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো।
39. Via - ভায়া - মাধ্যমে/ সাহায্যে
We went to Dhaka via Khulna.
আমরা খুলনার মাধ্যমে ঢাকা গেলাম।
Appropriate Preposition এর জন্য প্রত্যেকটি আলাদা পেজের বর্ণ দিয়ে সাজানো হয়েছে।
যে বর্ণের Appropriate Preposition জানতে চান সেই বর্ণের উপর ক্লিক করুন।
A B C D
E F G H
I J K L
M N O P
Q R S T
U V W X
Y Z
১. At vs In vs On: ছোট জায়গা At (at Khulna New Market), বড় জায়গা In (in Khulna), উপরে লেগে থাকলে On (on the table)
২. সময়ের জন্য: At = ঘড়ির সময় (at 10 am), On = দিন/তারিখ (on Friday), In = মাস/বছর (in October, in 2026)
৩. যানবাহন: ছোট গাড়িতে In (in a car), বড় গাড়িতে On (on the bus) - মনে রাখো, যেখানে দাঁড়ানো যায় সেখানে On
Anarul Sir | anarulsir.blogspot.com
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, আপনার একটি কমেন্ট আমাদেরকে আরও ভালো লিখতে উৎসাহিত করে। কোনো প্রশ্ন থাকলে Whatsapp এ যোগাযোগ করুন।