Anarul Islam

Paragraph for SSC HSC Honour's Degree, Eight

📚 Anarul Sir এর সকল সূচিপত্র 📘 HSC Text Book Analysis 📗 SSC Text Book Analysis 📕 HSC All Board Question 📝 Paragraph List এখানে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত অধ্যায়ে যান  আপনার ছবির Paragraph No-1 এর সব বাক্য **It goes without saying that** ইট গোজ উইদাউট সেয়িং দ্যাট এটা বলার অপেক্ষা রাখে না যে **There is no room for doubt that** দেয়ার ইজ নো রুম ফর ডাউট দ্যাট সন্দেহের কোন অবকাশ নেই যে **There is no controversy over the fact that** দেয়ার ইজ নো কন্ট্রোভার্সি ওভার দ্য ফ্যাক্ট দ্যাট এ বিষয়ে কোন মতভেদ নেই যে **We all know that** উই অল নো দ্যাট আমরা সবাই জানি যে **It is known to all that** ইট ইজ নোন টু অল দ্যাট একথা সবাই জানে যে **Before discussing (topic) the thing which has to be mentioned at first is...** বিফোর ডিসকাসিং টপিক দ্য থিং হুইচ হ্যাজ টু বি মেনশন্ড অ্যাট ফার্স্ট ইজ টপিক সম্পর্কে আলোচনার পূর্বে প্রথমে যে কথাটি উল্লেখ করতে হবে তা হলো **The most important aspect of (topic) which has the discussion becomes incomplete is its effect upon ...

Tense চেনার সহজ টেকনিক

Basic Grammar

Contraction Sentence

Person/Number Auxiliary Verb

Preposition  Verb

Parts Of Speech Subject/Object

➢ Tense শিখতে হলে প্রথমে Verb এর Present/ Base Form (verb-1), Past Form (verb-2), Past Participle Form (Verb-3), এবং Auxiliary Verb সম্পর্কে ধারণা থাকতে হবে। নতুবা কোনোদিনও Tense আয়ত্ত করা সম্ভব হবে না।

বাংলাদেশের অধিকাংশ শিক্ষক Tense শেখানোর সময়, খুব কঠিনও বড় বা বিস্তৃত জটিল-জড়তাপূর্ণরুপে ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করে, যার ফলে শিক্ষার্থীদের শিখতে দীর্ঘদিন লেগে যায়। আমি অনেক শিক্ষার্থী দেখেছি, কলেজ পাস করেও Tense ভালোভাবে পারে না। শিক্ষার্থীরা সহজে যাতে অল্প কিছু সময়ের মধ্যে Tense সম্পূর্ণ আয়ত্ত করতে পারে সেদিক আলোকপাত করে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।

Tense - কাল

Tense অর্থ কাল। ইংরেজি Tense শব্দটি Latin 'Tempus' থেকে এসেছে যার অর্থ Time বা সময়। ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময়কে বা ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে Tense বা কাল বলে। Tense বা কালের সম্পর্ক ক্রিয়ার সাথে। ক্রিয়া পরিবর্তনের সাথে সাথে Tense পরিবর্তন হয়। [The word "Tense" means time. The English word "Tense" comes from the Latin word 'Tempus', which means Time. The time of an action being performed or the time when an action takes place is called Tense. Tense is related to the verb. As the verb changes, the Tense changes.]


বাংলা ও ইংরেজিতে কাল /Tense প্রধানত তিন প্রকার। যথা:-

1. Present Tense - বর্তমান কাল

2. Past Tense - অতীত কাল (ল,ত)

3. Future Tense - ভবিষ্যৎ কাল (ব)


*বাংলায় কাল /Tense চেনার উপায়:-* প্রথমে বাংলায় মূল ক্রিয়া সনাক্ত করে নিতে হবে, তারপর বাংলা মূল ক্রিয়ার সাথে অতিরিক্ত ভাবে 'ল, বা 'ত' যুক্ত আছে কিনা তা দেখতে হবে। যদি 'ল' বা 'ত' যুক্ত থাকে তাহলে, সেটি Past Tense (অতীত কাল) হয়। যেমন

'আমি স্কুলে গিয়েছিলাম।' এই বাক্যের মূল ক্রিয়াটি হচ্ছে 'যাওয়া'। কিন্তু অতিরিক্তভাবে অনেক শব্দ এসেছে। এই অতিরিক্ত শব্দের মধ্যে যদি 'ল' বা 'ত' আসে তাহলে সেটি Past Tense (অতীত কাল) হবে। এই বাক্যে 'ল' এসেছে তাই এটি Past Tense (অতীত কাল)। একইভাবে, 'আমি প্রতিদিন নদীতে গোসল করতাম।' এই বাক্যে মূল ক্রিয়া 'গোসল করা'। কিন্তু অতিরিক্তভাবে 'ত' এসেছে, তাই এটি Past Tense (অতীত কাল)।

মনে রাখবে, 'ল' বা 'ত' বাদে অন্য অক্ষর আসলে Past Tense (অতীত কাল) হবে না।

➢ বাংলা মূল ক্রিয়ার সাথে অতিরিক্তভাবে 'ব' যুক্ত হলে সেটি Future Tense বা ভবিষ্যৎ কাল হবে। যেমন- 'আমি ভাত খাব।' এই বাক্যে মূল ক্রিয়া হচ্ছে 'খাওয়া'। এর সাথে 'ব' যুক্ত হয়েছে তাই এটি Future Tense বা ভবিষ্যৎ কাল।

আর কোন বাক্যের মূল ক্রিয়ার সাথে যদি 'ল, ত বা ব' একটিও যদি না থাকে তাহলে সেটি Present Tense (বর্তমান কাল) হয়। যেমন- সে প্রতিদিন স্কুলে যায়। এই বাক্যে মূল ক্রিয়া 'যাওয়া'। কিন্তু অতিরিক্তভাবে 'ল, ত, ব' একটিও যুক্ত নেই, তাই এটি Present Tense (বর্তমান কাল)।


বাংলা ও ইংরেজিতে প্রত্যেক Tense কে চার ভাগে ভাগ করা হয়েছে।

1. Indefinite/ Simple

2. Continuous /Progressive- চলন্ত / রানিং

3. Perfect - আগে, পূ্র্বে, পরে / (Present ও Future Tense এ চলন্তের পরে যে কাজটি শেষ হয়ে যায়)

4. Perfect Continuous - চলন্তের সাথে সময়


*ব্যাখ্যা* কোন কাজ চলন্ত প্রক্রিয়ায় থাকলে অর্থাৎ যে কাজটি শেষ হয় নি চলন্ত অবস্থায় স্থির থাকবে সেটি Continuous হয়। যেমন- আমরা পড়ছি। এই বাক্যে কাজটি চলন্ত অবস্থায় আছে।

 কোন বাক্যের মধ্যে যদি 'আগে' বা 'পরে' দিয়ে দুটি বাক্য যুক্ত হয় তাহলে সেটি Perfect হয়। যেমন- ডাক্তার আসিবার পরে রুগিটি মারা গেল। এবং চলন্তের পরে যে কাজটি শেষ হয়ে যায় সেটিও Perfect হয়। যেমন- আমি... এই বাক্যে কাজটি শেষ হয়ে গেছে।

চলন্ত প্রক্রিয়ার সাথে কোন সময় যুক্ত হলে সেটি Perfect Continuous হয়। যেমন- আমি পাঁচ বছর যাবৎ ঢাকায় বাস করছি।

এবং এদের কোন একটিও যদি না বোঝায় তাহলে সেটি Indefinite হয়। যেমন- আবদুল্লাহ প্রতিদিন মসজিদে সালাত আদায় করতে যায়।



সংক্ষেপে Tense চেনার কিছু তথ্য

➢ বাংলাতে ভবিষ্যৎ কাল (Future Tense) এ অবশ্যই "ব" হবে। এবং ইংরেজিতে অবশ্যই Shall/will থাকবে। "ব/will/shall" ব্যতীত কখনো Future Tense হয় না।

➢ বাংলাতে অতীতকালে অবশ্যই "ল/ত" থাকবে। এবং ইংরেজি বাক্যে Verb-2 থাকলে সেটি সবসময় Past Indefinite Tense হয়।

➢ বাংলাতে দুটি বাক্য "আগে/পরে" দ্বারা যুক্ত হলে সেটি অবশ্যই Perfect Tense হবে। এবং ইংরেজি বাক্যে Perfect Tense এ অবশ্যই Verb-3 থাকবে।

➢ ইংরেজিতে Continuous Tense এ অবশ্যই Active এর গঠনে Verb এর সাথে ing হয়। 

➢ ইংরেজিতে যে বাক্যে Verb-1 থাকে, সেটি সবসময় Present Indefinite Tense হয়। তবে Verb-1 এর আগে যদি Shall/will থাকে, তবে সেটি Future Tense হয়ে যাবে।



1. Present Indefinite

Active: Verb-1 [He writes a letter.]

Passive: am/is/are + verb-3 [A letter is written.]


2. Past Indefinite

Active: Verb-2 [He wrote a letter.]

Passive: was/were + verb-3 [A letter was written.]


3. Future Indefinite

Active: shall/will + verb-1 [He will write a letter.]

Passive: shall/will + be + verb-3 [ A letter will be written.]


4. Present Continuous

Active: am/is/are + verb এর সাথে ing [He is writing a letter.]

Passive: am/is/are + being + verb-3 [A letter is being written.]


5. Past Continuous

Active: was/were + verb এর সাথে ing [He was writing a letter.]

Passive: was/were + being + verb-3 [A letter was being written.]


6. Future Continuous

Active: shall/will + be + verb এর সাথে ing [He will be writing a letter.]

Passive: shall/will + be being + verb-3 [ A letter will be being written.]


7. Present Perfect

Active: have/has + verb-3 [He has written a letter.]

Passive: have/has + been + verb-3 [ The letter has been written.]


8. Past Perfect

Active: had + verb-3 [He had written a letter.]

Passive: had + been + verb- 3 [A letter had been written.]


9. Future Perfect

Active: shall/will + have + verb-3 [He will have written a letter.]

Passive: shall/will + have been + verb-3 [A letter will have been written.]


10. Present Perfect Continuous

Active: have/has + been + verb এর সাথে ing [He has been writing a letter for two hours.]


11. Past Perfect Continuous

Active: had + been + verb এর সাথে ing [He had been writing a letter for 30 minutes.]


12. Future Perfect Continuous

Active: shall/will + have + been + verb এর সাথে ing [He will have been writing a letter.]


মনে রাখবে,

Sentence টি বৈজ্ঞানিক সত্য, সার্বজনীন সত্য, অভ্যাসগত ক্রিয়া বোঝালে, সেটি সবসময় Present Indefinite Tense এ হয়।

❖ Can, may, must, need, should থাকলে Present Indefinite হয়। এবং Could, would, might, used, ought, থাকলে সাধারণত Past Indefinite হয়।

❖ Am to/ is to/ are to/ have to/ has to থাকলে Present Indefinite এবং was to were to, had to থাকলে সাধারণত Past Indefinite হয়।

> ❖ Can, may, must, need, should থাকলে Present Indefinite হয়। এবং Could, would, might, used, ought, থাকলে সাধারণত Past Indefinite detail হয়।






Tense Indefinite Continuous Perfect Perfect Continuous
Present- বর্তমান কাল বাংলায় মূল ক্রিয়া। যেমন- আমি একটি বই পড়ি।

Subject+ verb1.......
For example
I read a book.
বাংলা ক্রিয়ার শেষে পড়ছি, করছ, করছে। যেমন- আমি একটি বই পড়ছি/পড়িতেছি।

Subject+ am/is/are+ verb এর সাথে ing...
For example
I am reading a book.
বাংলা ক্রিয়ার শেষে পড়েছি, ইয়াছে, ইয়াছো। যেমন- আমি একটি বই পড়েছি/পড়িয়াছি।

Subject+ have/has+ verb3........
For example
I have read a book.
কিছু কাল ধরে কোন কাজ চলছে। যেমন- আমি দুই ঘণ্টা ধরে একটি বই পড়ছি।

Subject+ have/has+ been+ verb এর সাথে ing........ + Time. For example
I have been reading a book since two hours.
Past- অতীত কাল বাংলায় ক্রিয়ার শেষে 'ল' বা 'ত'। যেমন- আমি একটি বই পড়েছিলাম।

Subject+ verb2......
For example
I read (বই) a book.
বাংলা ক্রিয়ার শেষে তেছিলাম, তেছিলে, তেছিল। যেমন- আমি একটি বই পড়িতেছিলাম।

Subject+ was/were+ verb+ ing........
For example
I was reading a book.
দুটি কাজের মধ্যে যেটি আগে ঘটেছে। যেমন- ডাক্তার আসার আগে আমি একটি বই পড়েছিলাম।

Subject+ had+ verb3........
For example
I had read a book.
কিছু কাল ধরে কোন কাজ চলছিল। যেমন- আমি দুই ঘণ্টা ধরে একটি বই পড়িতেছিলাম।

Subject+ had been+ verb এর সাথে ing........ Time. For example
I had been reading a book.
Future- ভবিষ্যৎ কাল বাংলা ক্রিয়ার শেষে 'ব'। যেমন- আমি একটি বই পড়ব।

Subject+ shall/will+ verb1........
For example
I will read a book.
কোন কাজ চলতে থাকবে। যেমন- আমি একটি বই পড়িতে থাকিব।

Subject+ shall/will+ be+ verb এর সাথে ing...
For example
I will be reading a book.
কোন কাজ হয়ে থাকবে। যেমন- আমি একটি বই পড়িয়া থাকিব।

Subject+ shall/will+ have+ verb3........
For example
I will have read a book.
কোন কাজ কিছু কাল ধরে চলতে থাকবে। যেমন- আমি দুই ঘণ্টা ধরে একটি বই পড়িতে থাকিব।

Subject+ shall/will+ have been+ verb এর সাথে ing........ + Time. For example
I will have been reading a book for two hours.

Tense in detail


*Simple Present/ Present Indefinite:-* i) Subject + be verb (am/is/are) + Noun (a/an) / Adjective/*. He is a teacher. He is honest.

ii) Subject + have/has + noun/*. She has a lot of money.

iii) Subject+ modal auxiliary (can/may/ must) + verb1 __. I can speak two languages.

iv) There+ be verb/ main verb + noun phrase + preposition + noun phrase. There are fifteen students in this class.

v) It + be verb + noun/ adjective. It is very dark here.

vi) Subject+ main verb in present form *. I eat bread for breakfast.

vii) *Passive Voice:-* Subject + am/is/ are + verb3*. Cows are sloughed here. This road is repaired every year.


মনে রাখবে, Sentence টি বৈজ্ঞানিক সত্য, সার্বজনীন সত্য, অভ্যাসগত ক্রিয়া বোঝালে, সেটি সবসময় Present Indefinite Tense এ হয়।


*Present Continuous/ Progressive:-* i) am/ is/ are + verb + ing__. The dog is barking.

ii) *Passive Voice:-* am/ is/ are + being + verb3__. She is being punished.

iii) নিম্নোক্ত Verb গুলো ইংরেজিতে Present Continuous হয় না, Present Indefinite Tense এ করতে হয়। তবে, বাংলাতে Present Continuous এই করতে হয়। Notice, see, hear, mean, love, think, believe, belong, smell, feel, know, realize, understand, posses, owe, own, wish, want, like, doubt, differ, hate, hope, depend, seem, taste, observe, recognize, become etc.


আমি তোমার সাথে দ্বিমত পোষণ করছি = I differ with you.

আমি সন্দেহ করছি সে আসবে কিনা = I doubt if/whether he will come.

আমি বিষয়টি বুঝতে পারছি = I understand the subject.

আমি তাকে ঘৃণা করছি/করি = I hate you.

আমি আশা করছি সে আসবে = I hope he will come.

সে আমার উপর নির্ভরশীল = She depends on me.

অংকটি কঠিন মনে হচ্ছে = The sum seems (to be) hard.

আমি তাকে চিনতে পারছি = I recognize him.

আমি একটি পাখি দেখছি = I see a bird.

সে জ্বর জ্বর অনুভব করছে = She feels feverish.

ডাক্তার রোগীর নাড়ি দেখছেন = The doctor feels the pulse of the patient.

আমি আমটির স্বাদ নিচ্ছি = I taste the mango.

সে ফুল শুঁকছে = She smells a flower.

আমি তাকে মাঠে লক্ষ্য করছি = I notice him in the field.

আমি ব্যাপারটা পর্যবেক্ষণ করছি = I observe the matter.

আমি তার কথা ভাবছি = I think of him.

আমি তোমাকে শুনছি = I hear you.


You-tube এ ইংরেজি গ্রামার, গণিত ও আইসিটি সম্পর্কিত ভিডিও দেখতে *Anarul's Gallery* লিখে সার্চ করুন।


*ANARUL ISLAM <<Mob:- 01913-892974>> Visit Our Website: www.anarulp.blogspot.com*


*Present Perfect:-* i) Subject+ have/ has + verb3__. I have finished the book.

ii) অতীত থেকে এখনও চলছে বোঝালে - তিসা গত সোমবার থেকে অসুস্থ। = Tisa has been ill since Monday.

iii) *Passive Voice:-* Subject + have/ has + been + verb3__.


*Present Perfect Continuous:-* i) Subject + have/ has + been + verb + ing + (for/ since + time.) She has been living in this village for about twenty years.

ii)


*Simple Past/ Past Indefinite:-* i) কি বা কেমন বুঝাতে Subject + be verb (was/ were) + noun/ Adjective. He was very brave.

ii) Subject + had + noun. He had no children.

iii) Subject + Modal Verb (could/ would/ might) + verb1 (bare infinitive)*. We could swim at the age of six.

iv) কোথাও কিছু ছিল বোঝাতে There + was/were/ verb2 + noun + preposition + noun. There was a lot of water in this pond.

v) সময় বা আবহাওয়াগত অবস্থা বোঝাতে It + was/ were + noun. It was very hot yesterday.

vi) Subject + verb2 (action verb)*. She wrote a letter to me.

vii) *Passive Voice:* Subject + was/ were + verb3__. He was killed in an accident.


*Past Continuous:-* i) Subject + was/ were + verb + ing__. I was preparing for the BCS examination.

ii) *Passive Voice:-* Subject + was/ were + being +verb3__. The thief was being punished.


*Past Perfect:-* i) দুটি কাজের মধ্যে যেটি আগে সংঘটিত হবে সেটি Past Perfect এবং যে কাজটি পরে সংঘটিত হবে সেটি Past Indefinite হবে / পূর্বের কোনো কাজ বর্ণনা করতে (Subject + had + verb3__). She told me that her father had died the previous year.

**** Subject + had + verb3__ before + Subject + verb2__. The train had left before Sadea reached the station.

**** Subject + verb2__ + after + Subject + had + verb3__. The patient died after the doctor had come.

ii) *Passive Voice:-* Subject + had been + verb3__. He was sent abroad before he fifteen.


*Past Perfect Continuous:-* i) Subject + had been + verb + ing + time. I had been serving that college for five years.


*Simple Future/ Future Indefinite:-* i) Subject + shall/ will + verb1__. I will go there.

ii) *Passive Voice:-* Subject + shall/ will + be + verb3__. The work will be done soon.


*Future Progressive/ Continuous:-* i) Subject + shall/ will + be + verb+ ing__. I shall be waiting for you at the station.

ii) *Passive Voice:-* Subject + shall/ will+ be being + verb3__.


*Future Perfect:-

 i) Subject + shall/ will + have+ verb3__. I shall have finished the work by next June.

ii) Passive Voice:- Subject + shall/ will + have been + verb3__.


*Future Perfect Continuous:-

 i) Subject + shall/ will + have been + verb+ ing__. I will have working there for at least two hours.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Grammar ব্যাকরণ

Verb ক্রিয়া

HSC ICT 1ম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন উত্তর | Board Question + নতুন AI 2026